• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নানা আয়োজনে ভালুকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:২৪
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:২৪

নানা আয়োজনে ভালুকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি ঃ দিনভর নানা আয়োজনে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংগঠন ভালুকা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয় থেকে এক আনন্দ র‍্যালি বের করা হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমৃদ্ধ ভালুকা বিনির্মাণে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান পাঠান কামাল।

ক্লাব সদস্য ও এসএ টিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী , উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,প্রবীন সাংবাদিক গিয়াস উদ্দিন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন,

সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সামাদ,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান, দপ্তর সম্পাদক আবুল বাশার , সদস্য এসএম জামানসহ সুধীজনেরা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব পরিবারের কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য ১৯৮০ সালে ভালুকা প্রেসক্লাব যাত্রা শুরু করে। ভালুকার গনমাধ্যম কর্মীদের প্রানের সংগঠন ভালুকা প্রেসক্লাব হাঁটি হাঁটি পা পা করে ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পদার্পন করেছে।