আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল, শোডাউন সফলের লক্ষ্যে দফায় দফায় প্রস্তুতি সভা করছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়।

