• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য বিএনপির লিয়াজো কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৯
আপডেট: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৯

রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য বিএনপির লিয়াজো কমিটি গঠন

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য শীর্ষ সাত জন নেতৃবৃন্দের সমন্বয়ে বিএনপির লিয়াজো কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

লিয়াজো কমিটির সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।