• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ড. জাফর ইকবালের লেখা প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন সিয়াম-পরী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩৩

ড. জাফর ইকবালের লেখা প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন সিয়াম-পরী

শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক হিসেবেই ড. মুহাম্মদ জাফর ইকবালের পরিচিতি। তার লেখা গল্পে নাটক-সিনেমা অনেক তৈরি হয়েছে। সেগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। তার লেখা গল্পের সিনেমা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। তবে এই প্রথমবার তিনি গান লিখলেন। তারই গল্প নিয়ে তৈরি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখেছেন তিনি। গানটির শিরোনাম ‘আয় আয় সব তাড়াতাড়ি’।

গানটি প্রকাশ পেয়েছে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায়। প্রকাশের পর থেকেই বেশ প্রশংসিত হচ্ছে এ গান। ইমন চৌধুরীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর এ গানে অভিনয় করেছেন ছবির প্রধান দুই চরিত্র সিয়াম আহমেদ ও পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এই গানের দৃশ্যে আরও দেখা গেছে একঝাঁক শিশুকে।

মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য লিখেছেন এই গানটি। সিনেমাটিও নির্মাণ হয়েছে তারই লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

গানটি প্রসঙ্গে সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘জাফর ইকবাল স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বলেন, আমি কখনও গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি আজ প্রকাশ পেল। প্রত্যাশা করছিলাম গানটা সবার ভালো লাগবে। প্রকাশের পর থেকে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলা যায়। অনেক ফিডব্যাক পাচ্ছি গানটি নিয়ে। সবাই খুব উপভোগ করছেন।’

সিয়াম আহমেদ ও পরীমনি ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকারসহ ২০ শিশুশিল্পী।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি।

Play


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com