• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি-গণতন্ত্র মঞ্চের আলোচনা শেষ হয়নি আজ, ফের বসবে কাল

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:২৮
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:২৮

বিএনপি-গণতন্ত্র মঞ্চের আলোচনা শেষ হয়নি আজ, ফের বসবে কাল

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বরের গণমিছিল এবং ভবিষ্যতের আন্দোলন নিয়ে বৈঠকে বসেছিল দল দুটির লিয়াজোঁ কমিটি। তবে বৈঠকটি শেষ না করে মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামীকাল নাগরিক ঐক্যের অফিসে আবার বৈঠকে বসবে দুই পক্ষ।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে বিএনপি ১০ দফা দিয়েছে। আর গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে ১৪ দফা ঘোষণা করেছে। তাদের ১০ দফা ও আমাদের ১৪ দফার মধ্যে অনেক মিল রয়েছে। আজকের বৈঠকে আলোচনা হয়েছে উভয় পক্ষের দফা থেকে যুগপৎ আন্দোলনের একটি ভিত্তি কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে। আজকের বৈঠক মুলতবি করা হয়েছে। কাল আবার বেলা ১টায় বৈঠক শুরু হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়োজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আবুল হাসনাত কায়ুম ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।