• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৩:৩৯

মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

মেট্রোরেলে চড়ে মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী ছিলেন আরও দুই শতাধিক যাত্রী।

প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ১০ মিনিটে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায়।

মেট্রোরেলের প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, তিনজন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য, সচিব এবং ঢাকার দুই সিটি মেয়র।

এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় যাত্রীসংখ্যা মোট ২২০।