• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৩০ ডিসেম্বর শুক্রবার বিজয় নগর থেকে গণমিছিল করবে ১২ দলীয় জোট

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:২৬
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:২৬

৩০ ডিসেম্বর শুক্রবার বিজয় নগর থেকে গণমিছিল করবে ১২ দলীয় জোট

আগামী ৩০ ডিসেম্বর বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিলে অংশ নেবে ১২ দলীয় জোট। আজ বুধবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, ‘অবৈধ সরকার‘র পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে ১২ দলীয় জোটের এই প্রতিনিধি সভা গুলশান অফিসে জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মহা সচিব শেখ জুলফিকার বুলবুল,বাংলাদেশ জাতীয় দলের মহা সচিব রফিকুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান।

সভায় বক্তাগণ বিএনপির মহাসচিবসহ নেতৃবৃন্দের বারবার জামিন না মন্জুর করায় গভীর উৎকন্ঠা প্রকার করে অবিলম্বে নেতৃবৃন্দের নিঃসত্ব মুক্তি দাবি করেন।

সভায় ৩০ ডিসেম্বর গণমিছিল সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং সর্বসম্মত সিদ্ধান্ত হয় বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল শুরু করে মালিবাগ অবধি মিছিল করা হবে। জোটের সকল নেতৃবৃন্দকে বেলা ২ টায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।