• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায়

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:২৬
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ২:২৬

নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায়

বিএনপির পূর্বঘোষিত গণমিছিলে অংশ নিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতা-কর্মীরা।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আড়াইটায় গণমিছিল শুরু করবে বিএনপি। কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হচ্ছে নেতাকর্মীরা।
ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গণ-মিছিলে যোগদিতে আসা নেতাকর্মীরা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।