• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শ্যামলী স্কয়ারে চলছে আ’লীগের শান্তি সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ৪:২৪
আপডেট: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ৪:২৪

শ্যামলী স্কয়ারে চলছে আ’লীগের শান্তি সমাবেশ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তিসমাবেশ শুরু হয়েছে।

রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ শান্তি সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।