• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ১:১৩
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ১:১৩

ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বাংলাদেশের তৈরি ওয়ালটন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন তিনি।

ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্প খাত সম্পর্কে অবহিত করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

তারা ওয়ালটনের যুগান্তকারী উদ্ভাবনী প্রযুক্তি এবং আগামী প্রজন্মের সর্বাধুনিক ফিচারের নানান প্রযুক্তিপণ্য বিষয়ে বিভিন্ন তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রী ওয়ালটন প্রোডাকশন প্ল্যান্টে তৈরি বিশ্বের মোস্ট সাইলেন্ট রোবাস্ট কম্প্রেসর দেখেন। এছাড়াও, তিনি ওয়ালটন রেফ্রিজারেটরসহ আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড অত্যাধুনিক ফিচারের নানা ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্প খাতের অগ্রগতি ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৭তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।