• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন: সিলেটে নজরুল ইসলাম খান

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৬:২০
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৬:২০

জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন: সিলেটে নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। তার আমলেই মূলত দেশের সব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতা পায়।

শনিবার (০৭ জানুয়ারি) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চলমান গণতান্ত্র পুনরুদ্ধারে ১০ দফা আন্দোলন কর্মসূচি ও ‘রাষ্ট্রকাঠামো মেরামতে’ ২৭ দফা নিয়ে বিশ্লেষণধর্মী ও ব্যাখ্যামুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নজরুল ইসলাম খান আরো বলেন, বিএনপি কোনদিন গণতন্ত্র হত্যা করেনি বরং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছে। আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি। একটা সময় আওয়ামী লীগ বিলুপ্তির পথে ছিল, বিএনপি তাদের রাজনিতি এবং দল গঠনের করার সুযোগ করে দিয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।