বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুক্তি পেতে পারেন আজ (সোমবার)। তাদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সোমবার(৯ জানুয়ারি) জামিন আদেশের কপি পাওয়ার পর আদালতে জামিননামা দাখিল করা হবে। এরপর মুক্তি পাবেন তারা।’
এর আগে হাইকোর্টের দেওয়া জামিন রবিবার(৮ জানুয়ারি) বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তাদের মুক্তিতে আর কোনো বাধা নেই। তাদের স্থায়ী জামিন প্রশ্নে হাইকোর্টের রুল এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপি নেতাদের আইনজীবীরা জানান, জামিন আদেশের নথিপত্র কারাগারে পৌঁছালেই মুক্তি পাবেন তারা।

