• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মেয়াদ বাড়ল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ৮:৩৬
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ৮:৩৬

মেয়াদ বাড়ল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও দেড় বছরের (১৮ মাস) জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুসারে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে ১২ জানুয়ারি ২০২৩ সাল থেকে ১১ জুলাই ২০২৪ সাল অবধি উক্ত পদে কর্মরত থাকবেন।

প্রসঙ্গত, আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।