আগামী এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
শেখ হাসিনার সঙ্গে বুধবার (১১ জানুয়ারি) জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম।
তিনি জানান, রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে আগামী মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

