• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : আইজিপি

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৬:২৫
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ৬:২৫

ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : আইজিপি

বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন শেষে বুধবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

অইজিপি বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ঢাকা জেলা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভাগ অনুযায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ইজতেমা মাঠের নিরাপত্তায় এখানে ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পুলিশ পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। খিত্তাভিত্তিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এ ছাড়া র‍্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।

তিনি আরো বলেন, ইজতেমায় আগত বিদেশি নাগরিকদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ এবং ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

ইজতেমায় আগত মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানান আইজিপি।