• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু, শিশুসহ আহত ৫

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:৩৭
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:৩৭

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু, শিশুসহ আহত ৫

অর‌ক্ষিত রেলক্রসিং‌য়ে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অ‌টরিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ পাঁচজন আহত হ‌য়ে‌ছেন।

তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় বুধবার (১১ জানুয়া‌রি) এই ঘটনা ঘ‌টে।

নিহত‌দের প‌রিচয় এখন পর্যন্ত জানা যায়‌নি। আহত‌তের উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।