• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১০:৫৯
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১০:৫৯

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় এক মাস কারাভোগের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

বুধবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ১২ জানুয়ারি বিকেল ৩টা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব।