• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল: নুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১:৩০

আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল: নুর

ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির কিংবা তাদের অন্য কারো সঙ্গে কোনো মিটিং হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার দেশে ফিরে নিজ দলীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যদিয়ে আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সাথে ইসরাইলের কোন কূটনৈতিক সম্পর্ক নাই। আমার সাথে মেন্দি এন সাফাদির কিংবা ইসরাইলের কোন গোয়েন্দা সংস্থার কারো সাথে মিটিং হয় নাই। বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি ইসরাইল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে।
ডাকসুর সাবেক ভিপি বলেন, আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে আমি যেন দেশে আসতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল। তারা এই ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত ও তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে তারা প্ররোচনা চালিয়েছে। আমি খুব বিষ্মিত হয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com