• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:১০
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:১০

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কারাগার থেকে মুক্তির পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।