• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ৩:২৫
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ৩:২৫

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক সন্তান আহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যান। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এতে ২ বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হন। কিভাবে এ দুঘর্টনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।