• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নগরীর পাটগুদাম ব্রীজমোড় সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জয় রায়ের উপর দূর্বত্তদের হামলা

প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৩:২৭
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৩:২৭

নগরীর পাটগুদাম ব্রীজমোড় সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জয় রায়ের উপর দূর্বত্তদের হামলা

স্টাফ করেসপন্ডেট :
নগরীর পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে বলাশপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী জয় রায়ের উপর দূর্বত্তরা হামলা করে ব্যাপক মারধোর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। মারধোর করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

পরে তার ডাক চিৎকারে পথচারীরা ব্যবসায়ী জয় রায়কে দ্রুত মচিমহায় নিয়ে যায়। সেখান থেকে পরে জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা অরুণ রায়ের ছেলে জয় রায় প্রতিদিনের মতো ব্যবসার কাজ শেষ করে গত ১২ ডিসেম্বর রাতে বাসায় ফেরার পথে ব্রীজ সংলগ্ন বাইপাস সড়কে কিছু বুঝে উঠার আগেই দূর্বত্তরা তার পথরোধ করে হামলা চালিয়ে মারধোর করে যাওয়ার সময় নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জয় রায়কে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ব্যবসায়ী জয় রায় চরম উৎকণ্ঠায় ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। ব্রীজ সংলগ্ন বাইপাস সড়কে প্রায় সময়ই ছিনতাইসহ অপরাধ কার্যক্রম সংঘটিত হচ্ছে। এ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।