• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি, আটক ২

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৮:১৯
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৮:১৯

গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি, আটক ২

টাকার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে ‘গ্লোরিয়া জিন্স কফিস’ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন একজন পথচারী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা জড়িত দুজনকে হেফাজতে নিয়েছি।

তিনি জানান, তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে।