• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৫:৫০
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৫:৫০

চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড় এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি এলাকার নসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে আছে। এতে দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সংঘর্ষ চলাকালে কাজীর দেউড়ি মোড়ে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।