• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করবো: ড. খন্দকার মোশাররফ

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৫:২৩
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৫:২৩

শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করবো: ড. খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকারকে বিদায় করতে হবে। আমাদের দল থেকে ১০ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। বর্তমান সরকার বিদায়ের পর কেমন সরকার দেখতে চায় তা আমরা ২৭ দফা রূপরেখায় উল্লেখ করেছি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে বিদায় করতে হবে।’

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

১০ দফা আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে মোশাররফ হোসেন বলেন, ‘লুটপাট করার জন্য কুইক রেন্টাল প্লান্ট করেছে। সরকার গায়ের জোড়ে ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’

এ সময় তিনি ২৫ জানুয়ারী দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।