• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘পাঠান’ নিয়ে নেতাদের সতর্ক করলেন মোদি

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৪২
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৪২

‘পাঠান’ নিয়ে নেতাদের সতর্ক করলেন মোদি

‘পাঠান’ নিয়ে বলিউডে চলছে বিতর্কের ঝড়। সিনেমায় গেরুয়া রঙ্গের বিকিনি পরে বেশরম রঙ’ গানে নেচে ভারতীয় জনতা পাটির (বিজেপি) তোপের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। রেহাই পাননি শাহরুখ খানও। হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলিউড বাদশাহকে। এমনকি তার পারলৌকিক ক্রিয়াও সম্পন্ন করেছেন এক হিন্দু গুরু।

এবার ‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছবি সম্পর্কে দলের নেতাকর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

গত ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনের জন্য নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচারের রোডম্যাপ থেকে শুরু করে দলীয় কর্মীদের মনোবল জোগানো হয় ওই বৈঠকে।

গতকাল (১৭ জানুয়ারি) বৈঠকের শেষদিনে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি সিনেমা নিয়ে বিতর্ক এবং সেই বিতর্কে বিজেপি নেতাদের শামিল হওয়া নিয়ে সতর্ক করেন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম, জানিয়েছে, এ দিন মোদি বিজেপি নেতাদের সতর্ক করে বলেন, ‘কিছু সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য করেন, যা সারাদিন টিভি ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

‘পাঠান’ ছবির মাধ্যমে চার বছর পর পর্দায় হাজির হতে যাচ্ছেন শাহরুখ। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। দীর্ঘদিন পর প্রিয় তারকার ছবি আসছে বলে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই।