• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

এইচএসসির ফলাফল হতে পারে ৭-৯ ফেব্রুয়ারি

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২০
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২০

এইচএসসির ফলাফল হতে পারে ৭-৯ ফেব্রুয়ারি

আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরই মধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে শিক্ষা বোর্ড গুলো।

কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি এখনো মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।