• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৩:২১
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ৩:২১

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।

ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে রাত দশটার দিকে খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এক মাস কারাভোগের পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর খালেদা জিয়ার সঙ্গে এটিই ফখরুলের প্রথম সাক্ষাৎ।