• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করল মৎস্যজীবী দল

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৪:৪১
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৪:৪১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করল মৎস্যজীবী দল

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। আজ শনিবার সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মাছের পোনা অবমুক্ত করে।

মাছের পোনা অবমুক্ত করার পর তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সামনে বক্তব্য দেন।

সমাবেশে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিম সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা।

অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, শাহআলম, এম এ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাশার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম সিকদার, রনি আক্তার, শরিফুর রহমান রিপন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও সদস্য সচিব আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদস্য সচিব নাসিরুদ্দিন জাহান সাগর ও যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মণ্ডল মিঠু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এম সায়েম উদ্দিন সিয়াম, ফতুল্লা থানার সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।