• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুস্থ-অসহায়দের মধ্যে তাঁতী দলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৯:২২
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৯:২২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুস্থ-অসহায়দের মধ্যে তাঁতী দলের শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে রাজধানীতে দুস্থ-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মানিকগঞ্জ জেলার সভাপতি আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মীর আলমগীর, গাজীপুর মহানগরের আহ্বায়ক তাজুল ইসলাম তাজুসহ অনেকে।

আহমেদ আযম খান বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করব, সামনের আন্দোলন-সংগ্রামে আমরা সবাই একসঙ্গে কাজ করব। গণসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’