• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সামাজিক ন্যায় বিচার, মানবিক অধিকারের যুদ্ধ এখনও চলমান : আলাল

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৯:১০
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৯:১০

সামাজিক ন্যায় বিচার, মানবিক অধিকারের যুদ্ধ এখনও চলমান : আলাল

মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্য করে বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, আপনারা মনে করবেন আপনারা স্বাধীনতার যোদ্ধা, মুক্তিযোদ্ধা না। কারণ মুক্তিযুদ্ধ তো এখনও চলছে। সামাজিক ন্যায় বিচার, মানবিক অধিকারের যুদ্ধ এখনও চলমান। সুতরাং মুক্তিযুদ্ধ তো এখনও চলছে।

র‌বিবার (২২ জানুয়ারি) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের উদ্যোগে দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়াসহ সকল রাজবন্দীর মু‌ক্তির দা‌বি ও শহীদ জিয়াউর রহমা‌নের ৮৭তম জন্মবা‌র্ষিকীতে মহান মু‌ক্তিযু‌দ্ধে ও আধ‌নিক বাংলা‌দেশ বি‌নির্মা‌ণে জিয়াউর রহমা‌ন বীর উত্তম এর অসামান‌্য অবদান শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল ব‌লেন, ‘যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে বলি আপনারা মনে করবেন আপনারা স্বাধীনতার যোদ্ধা, মুক্তিযোদ্ধা না। কারণ মুক্তিযুদ্ধ তো এখনো চলছে। সামাজিক ন্যায় বিচার, মানবিক অধিকার এর যুদ্ধ এখনো চলমান। সুতরাং মুক্তিযুদ্ধ তো এখনও চলছে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু প্রতিটি নাগরিকের যে মানবিক মর্যাদা, ন্যায় বিচারের চাহিদা তা এখনও পায়নি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজে স্বীকার করেন অধ্যাপক সিরাজুল ইসলাম তার শিক্ষক। তিনি বলেছেন ব্রিটিশের চেয়ে পাকিস্তানের অবস্থা খারাপ ছিল আর পাকিস্তানের চেয়ে এই সরকারের আমলে অবস্থা খারাপ চলছে। শেখ হাসিনার শিক্ষক তাকে নিয়ে সমালোচনা করছে। তাকে জেলে ভরে দেন।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা যেটুকু সমৃদ্ধ, যেটুকু স্বচ্ছ পানি তা জিয়াউর রহমানের অবদান আর যেটুকু ঘোলা পানি, অসচ্ছ পানি তা আওয়ামী লীগের অবদান। আজ দেশের অর্থনীতির যতগুলি পিলার তার অবদান জিয়াউর রহমানের। পল্লী বিদ্যুৎ, বিদেশি রেমিটেন্স জিয়াউর রহমানের অবদান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে আওয়ামী লীগের মুখে ফেনা উঠে যায় সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার উত্তরসুরিরা বাংলাদেশ বিনির্মাণের জন্য অবদান রেখেছেন এবং আধুনিক বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন।

মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সভাপ‌তি ইশ‌তিয়াক আজিজ উলফা‌তের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নুল আব‌দিন ফারুক, ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আব্দুস সালাম, বিএন‌পির মু‌ক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবে‌দিন, স্ব‌নির্ভর বিষয়ক সম্পাদক শি‌রিন সুলতানা,মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাধারণ সম্পাদক সা‌দেক খান প্রমুখ।