যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের যাত্রীবাহী বাসের চাকার তলায় পিষ্ট হয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী নাদিয়ার মৃত্যুতে কাওলা এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে এই সড়ক অবরোধ শুরু হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল করার পাশাপাশি নাদিয়ার পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং কাওলা বাসস্ট্যান্ড এলাকায় সব রুটের বাস থামানোর দাবি জানিয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, সবকিছুর জন্য যেহেতু রাস্তায় নামতেই হয়, সেহেতু আমরা দাবি আদায় করেই তবে রাস্তা ছাড়ব।
প্রসঙ্গত, ২২ বছর বয়েসী ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্রী নাদিয়া রবিবার (২২ জানুয়ারি) ভিক্টর পরিবহনের সদরঘাটগামী একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

