• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৬
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৬

বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ভোট হচ্ছে না ইভিএমে

বাজেট না পাওয়ায় ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। তবে এখন যে ইভিএম রয়েছে সেগুলো দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে।

এদিকে ইভিএম কেনার যে প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল তা বৈশ্বিক আর্থিক সংকটের কারণে সরকার সায় দেয়নি বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। ফলে ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, এখন যে ইভিএম রয়েছে সেগুলো দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায় তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।