• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৩
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৩

96001 10

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগের দাবিতে এইচএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের করা অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পনেরো জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী আলভি মাহমুদ।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ ক‌রে তারা এ অবস্থান কর্মসু‌চি পালন ক‌রেন। এ সময় পুলিশ তাদেরকে উঠে যেতে বললে তারা অস্বীকৃতি জানালে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে রাস্তা থেকে উঠিয়ে দেয়।

আলভি মাহমুদ ব্রেকিংনিউজকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি করছি। এ সময় পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তিনজন গুরুত্ব আহত। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং বাকিদেরকেও ঢাকা মেডিকেলে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ বাসার বলেন, ‘আমরা তাদেরকে রাস্তা বন্ধ না করে অবস্থান কর্মসূচি করতে বলি। এবং গোলাপ ফুল নিয়েও তাদের কাছে যাই কিন্তু তারা আমাদের কোন কথাই শুনেনি। রাস্তা বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা বাঁশি দিলে তারা এমনি উঠে চলে যায়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com