• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আরাফাত রহমান কোকোর কবরে বিএনপির মিডিয়া সেলের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:১১
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৯:১১

আরাফাত রহমান কোকোর কবরে বিএনপির মিডিয়া সেলের শ্রদ্ধাঞ্জলি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে মরহুম কোকোর কবরে তারা ফাতিহা পাঠ করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।