• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আরাফাত রহমান কোকোর কবরে যুব জাগপার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ২:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ২:৪৬

আরাফাত রহমান কোকোর কবরে যুব জাগপার শ্রদ্ধাঞ্জলি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব জাগপা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে কোকোর কবরে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, সহসভাপতি রাশেদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে এনে ওই দিনই বনানী কবরস্থানে দাফন করা হয়।