• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১৭
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ৪:১৭

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) কমিশন সভা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিব আউয়াল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আইন অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।

সিইসি বলেন, ‘আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকাল কমিশন সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা।’

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সংসদের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। এ সময় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, সোমবার নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সবকিছু নির্ধারণ হবে। এ ক্ষেত্রে ১ ফেব্রুয়ারিতে ৬ উপ-নির্বাচনের পর ভোটার তালিকা করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। এ জন্য সংসদের বৈঠকের প্রয়োজন হয়।