• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় এক আসামী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:১০
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:১০

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় এক আসামী গ্রেফতার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় জেসমিন যুথি নামে এক আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার ( ২৪ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় উপজেলার কৃষি বাংকের সামনে শহিদুল ইসলাম সায়েম মাষ্টারের ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী উপজেলার দীর্ঘা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষায়ক সম্পাদক সাব্বির হোসেনর স্ত্রী।
নাজিরপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, সে পালাতক ছিল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান গত ২৫ সেপ্টেম্বর ২০২২ নাজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচির আবু হাসান কে ১নং আসামী করে ৯ জনের বিরুদ্ধে জেলার নাজিরপুরে তথ্য প্রযুক্তি আইনে ওই মামলাটি দায়ের হয়। ওই মামলায় তিনি ৭ নং আসামী এজহারভুক্ত আসামী।