• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতার এড়াতে পুলিশের সামনে নারীর বিষপান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৩১
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৩১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতার এড়াতে পুলিশের সামনে নারীর বিষপান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে মৌসুমী আক্তার (২৮) নামের এক নারী।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মানসিক প্রতিবন্ধী আমিন মিয়ার স্ত্রী।

মৌসুমীর পরিবারের সদস্যরা জানায়, পুলিশ বিভিন্ন সময় মৌসুমীকে মাদক ব্যবসায়ী বলে টাকা চেয়ে থাকে। সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমীর ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে তাকে থানায় যেতে বলে। এ নিয়ে মৌসুমীর সাথে পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়। এর এক পর্যায়ে মৌসুমী ঘরে থাকা বিষ খেয়ে ফেলে। পরে গুরুতর অবস্থায় পুলিশসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

এদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলামের দাবী, মৌসুমী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে মাদক মামলা হয়েছে। সে মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা চালালে ঘরে থাকা বিষের বোতল নিয়ে পান করে ফেলে। এছাড়াও তার ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।