• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন খোকন- মিলন

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৪৪
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৪:৪৪

কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন খোকন- মিলন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।

তিনি জানান, তাদের জামিন নামা গতকাল মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজকে তারা মুক্তি পান।

দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।