• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্বাস্থ্যসেবায় সম্মাননা পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:৪৬
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:৪৬

স্বাস্থ্যসেবায় সম্মাননা পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পর থেকে গত ৫১ বছর বাংলাদেশে গরিব অসহায়দের চিকিৎসাসেবা প্রদান এবং বাংলাদেশে ১৯৮২ সালে ‘জাতীয় ওষুধ নীতি’ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সম্মাননা দিয়েছে লন্ডনভিত্তিক সংগঠন ‘ব্রিটানিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্ট’।

গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডিস্থ বাসভবনে সম্মাননা তুলে দেন সংগঠনের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও নারীপক্ষের সদস্য শিরিন হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুল নকীব, গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।