• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

আজ বুধবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তারা। পুরস্কার হিসেবে দুই লাখ টাকার চেক, একটি করে সম্মাননাপত্র ও সম্মাননা পদক দেওয়া হয়।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশু সাহিত্যে ধ্রুব এষ ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক।

এ ছাড়া বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকাররম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ কাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহাম্মদ আবদুল জলিল বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।