• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর মালিবাগে রাস্তায় স্ট্রোক করে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২০
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২০

রাজধানীর মালিবাগে রাস্তায় স্ট্রোক করে অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজ সাঁই’র একটি গানে তিনি গেয়েছিলেন, ‘এক সেকেন্ডের নাই ভরসা’। ঠিক তেমনটিই ঘটে গেল পুলিশের বিশেষ শাখা (এসবি) এর অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমানের ক্ষেত্রে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর মালিবাগের নিজ কর্মস্থল থেকে মিরপুর ৬০ ফিট ধানক্ষেত এলাকার বাসায় তিনি নন, বরং ফিরেছে তাঁর প্রাণহীন দেহটি। এদিন বাসায় ফেরার পথে রাস্তায় নিজ গাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি।

শফিকুর রহমানের ড্রাইভার মোহাম্মদ জাফর সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় অফিস থেকে স্যারকে নিয়ে রওয়ানা হই। রাস্তায় অনেক জ্যাম ছিল। এরই মধ্যে তেজগাঁও বিজয় সরণি লাভ রোডে পৌছালে স্যার অসুস্থ হয়ে পড়েন। আমি তড়িঘড়ি করে স্যারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া।