• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামিনে মুক্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩১

জামিনে মুক্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু

জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি টুকু।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।মুক্ত হয়ে সুলতান সালাউদ্দীন টুকু নেতাকর্মীদের নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের দিকে আসছেন।

উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর (শনিবার) বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ।