• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হারিকেন মিছিল করবে গণঅধিকার পরিষদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হারিকেন মিছিল করবে গণঅধিকার পরিষদ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিল করবে গণঅধিকার পরিষদ। ওইদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে ১০ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ করবে দলটি।

আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ কর্মসূচি গৃহীত হয়। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সভায় সভাপতিত্ব করেন।

সভায় গণঅধিকার পরিষদের নেতারা বলেন, ‘সরকার নিজেদের লুটপাট অব্যাহত রেখে জনগণের পকেট কাটতেই বারবার বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকায় সরকার এমন গণবিরোধী কাজ করছে। বর্তমান সরকার ২০০৯-২৩ পর্যন্ত গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১২ বার ও পাইকারি পর্যায়ে ১১ বার দাম বাড়িয়েছে। কেবল গত জানুয়ারি মাসেই দু’দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এভাবে বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে।’