• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতিকে ধর্মহীন করার চক্রান্ত রুখে দিতে হবে : ইসলামী আন্দোলন

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২১
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২১

জাতিকে ধর্মহীন করার চক্রান্ত রুখে দিতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামবিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন করার চক্রান্ত রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, শিক্ষা সিলেবাস ও ইসলামী তাহজীব তামাদ্দুন ধ্বংস করতে পারলে একটি জাতিকে ধ্বংস করা সহজ। তাই তারা এই দুটি কাজই করছে। ইসলামবিরোধী সংস্কৃতি চাপিয়ে দিয়ে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে। সরকারের এহেন চক্রান্তের বিরুদ্ধে আইনজীবীদেরকে গর্জে উঠতে হবে। তিনি আদর্শবাহী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদকে ইসলামী হুকুমতের লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।

আজ শনিবার বেলা ১১টায় পুরানা পল্টনে অবস্থিত আইএবি মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম এডভোকেট লুৎফুর রহমান শেখের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম।

এদিকে ইসলামী আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে রয়েছেন সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, হারুনুর রশিদ, আব্দুল বাসেত, শহিদুল হক তোতা, আলমগীর হোসেন ভূঁইয়া, সর্দার মো. মানিক মিয়া, আবুল করিম খান, সেক্রেটারি জেনারেল মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মো. হানিফ মিয়া, শেখ আব্দুল্লাহ নাসির, মো. জমারত আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিলন, সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল নাসের তালুকদার, অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ, সহঅর্থ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, সহদপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক জসিম উদ্দিন আহমদ দিপু, তথ্য ও গবেষণা সম্পাদক বায়েজীদ হোসেন, সহতথ্য ও গবেষণা সম্পাদক মুস্তাফিজুর রহমান, শিক্ষা সংষ্কৃতি বিষয়ক সম্পাদক ওসমান গণি, শিক্ষা সংষ্কৃতি বিষয়ক সহসম্পাদক বিল্লাল আহমেদ মজুমদার, ছাত্র ও শিক্ষানবীশ সম্পাদক জিএম নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মুফতী জামাল উদ্দিন, সদস্য মুহিব্বুল্লাহ, শাহ জামাল, নজরুল ইসলাম নাহিদ, কামাল হোসেন চৌধুরী, মোশাররফ হোসেন, আব্দুল্লাহ আল হারুন, মোর্শেদ বেগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com