• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে : আমান

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৪
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৪

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে : আমান

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, তারাই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে এসব কথা বলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।

আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। জনগণ কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। দেশের মানুষই নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের বাধ্য করবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশের মানুষ আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়, বাঁচতে চায়। তাই আন্দোলনে অবিলম্বে এই সরকারকে বিদায় করতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘সরকার গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের সবকিছু চুরি করে নিয়েছে। এরা চোরের দল। তাদের দুর্নীতি-লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। মানুষ আর এক মুহূর্তও এই সরকারকে চায় না।’

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, ফজুলল হক মিলন, আবদুস সালাম আজাদ, আসাদুজ্জামান রিপন, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, বেনজীর আহম্মেদ টিটু, সাইফুল আলম নিরব, নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াস উদ্দিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আবদুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের জাকির হোসেন রোকন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com