• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৪ দা‌বি‌তে সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৪
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৪

9600256

১৪ দা‌বি‌তে সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের

১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। রবিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়র্কার্স সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি, বর্তমান সরকারের পদত্যাগ দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র মঞ্চ সারাদেশে ১১ ফেব্রুয়ারি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। ঐদিন মিরপুর ১২ নম্বরে গণতন্ত্র মঞ্চ গণসংযোগ কার্যক্রম করে পরবর্তীতে একই দিন ফার্মগেট শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে।

সাইফুল হক বলেন, অতি অল্প সময়ের মধ্যে বিএনপির সহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো এক দফা দাবিতে যৌথ ঘোষণার মধ্য দিয়ে যুগপৎ আন্দোলন কর্মসূচিতে রাজপথে নামবে। সরকার যদি সোজা পথে না হাটে সেক্ষেত্রে গণজাগরণ জোরদার করে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই সরকারকে গলায় গামছা পেঁচিয়ে বিদায় করা হবে। কারণ এই সরকারের নৈতিক কোন ভিত্তি নেই ক্ষমতায় থাকার। তাই আগামী কয়েক মাসের মধ্যেই এই সরকারকে বিদায় নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি,ঢাবির সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com