• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:১৫
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:১৫

বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি বিটিভির সৌজন্যে
আনুষ্ঠানিকভাবে চালু হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয়৷ রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে স্থাপিত বিডার প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ভবনটি সরকার নামকরণ করেছে ‘বিনিয়োগ ভবন’ নামে।

দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হলো৷ এই ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী৷

রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।