• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে টেনশনে ছিলাম : বুবলী

প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:২০
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:২০

মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে টেনশনে ছিলাম : বুবলী

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করছেন মাহফুজ আহমেদ। গতকাল শনিবার ঢাকা ক্লাবে সিনেমাটির ‘মেঘের নৌকা’ গান মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন পরিচালক চয়নিকা চৌধুরীসহ অন্যান্য কলাকুশলী।

সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘মাহফুজ ভাই আমার সহশিল্পী হবেন—এটা শুনেই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। তবে একটু ভয়ও ছিল। তিনি খুবই যত্ন নিয়ে কাজ করেন। আমার কাজ পছন্দ হবে কিনা, এসব নিয়ে ভয় লাগছিল। তবে শুটিংয়ে গিয়ে দেখলাম, ভাইয়া অনেক সহজ একজন মানুষ। খুব দ্রুতই সহশিল্পীর ভেতরকার জড়তা কাটিয়ে দিতে পারেন।’

বুবলী আরও বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। দর্শক হলে গিয়ে ছবিটা দেখলে আরও বেশি আনন্দ পাবেন। কারণ, এতে দারুণ একটা গল্প আছে।’