• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৪
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৪

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। এক বিশ্বস্ত সূত্রে রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি জানা গেছে।

আগামী (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে ওইদিন রাতে তিন দিনের সফরে ঢাকা সফরে আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের।

এর পরের দিন ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল তার। এরপর ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল। একই দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা ছিল।

আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি এবং শ্রমমান সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ রোববারও দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের এসব বিষয় নিয়ে তাঁর দেশের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।